,

চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী মিথিলা

ছোট পর্দার জনপ্রিয় মুখ রাফিয়াত রশীদ মিথিলা। পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল মা ও চাকরিজীবী নারী। চাকরি ও একমাত্র মেয়ে আইরাকে সময় দেওয়ার পাশাপাশি বেছে বেছে ভালো কাজ করতে চান মিথিলা। এমনকি ভালো ছবিতে কাজের প্রস্তাব পেলে প্রয়োজনে অফিস থেকে ছুটি নিয়ে বড় পর্দায় অভিনয় করবেন বলেই জানান মিথিলা।



ব্র্যাক এনজিওতে সিনিয়র ম্যানেজার পদে কর্মরত রয়েছেন মিথিলা। চাকরি ও একমাত্র মেয়ে আইরাকে নিয়েই তাঁর বেশির ভাগ সময় কাটে। তাই বর্তমানে আগের তুলনায় নাটকে অভিনয় করছেন অনেক কম। সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ঈদের নাটক ‘আয়নামহলে আয়না’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘চাকরি এবং মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় শুধু ভালো গল্প পেলে নাটকে কাজ করার সম্মতি দিচ্ছি।’



ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে কি না—জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমাকে প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। হ্যাঁ, ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে আমার। তবে আমার কিছু শর্ত আছে। প্রথমত, ছবির কাহিনি ও চিত্রনাট্য অনেক ভালো হতে হবে, যা পড়ার পর আমার পছন্দ হবে। দ্বিতীয়ত, ভালো পরিচালক ছাড়া ছবিতে অভিনয় করার ইচ্ছা নেই। ভালো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলে প্রয়োজনে অফিস থেকে ছুটি নেব।’



মিথিলা বড় পর্দায় অভিনয় না করলেও ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে গান লেখার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। বর্তমানে মেরিল বেবি লোশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন জনপ্রিয় এ তারকা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর