,

কণ্ঠশিল্পী আরফিন রুমির জামিন

arefin-rumi_24761_1বিনোদন ডেস্ক:প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমির জামিন মঞ্জুর করেছে সিএমএম আদালত। রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী তার ওই জামিন মঞ্জুর করেন।
গত ৩০ এপ্রিল মামলাটি দায়ের করা হলে একই আদালত ১৮ মে এ আসামিকে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী রবিবার সে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।
মামলায় বলা হয়, রুমি ২০০৮ সালের ৪ এপ্রিল অনন্যাকে বিয়ে পর তাদের সংসারে আরিয়ান (৪) নামে এক পুত্র সন্তান হয়। ২০১২ সালে ২৪ অক্টোবর সে আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান এবং ছেলে ও প্রথম স্ত্রীর ভরণ-পোষণ দেয়া বন্ধ করে দেন। আর দ্বিতীয় বিয়ের করার ক্ষেত্রে সে বাদী প্রথম স্ত্রীর অনুমতি নেননি।উল্লেখ, একই স্ত্রীর নারী নির্যাতনের মামলায় ২০১৩ সালের ১২ অক্টোবর রুমি মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এর নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেপ্তার হন। ওইদিন তাদের আদালতে পাঠানো হলে সিএমএম আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরদিন ৭টি শর্ত পূরণ করবে মর্মে হলফনামা দিয়ে জামিন পান।
উল্লেখ্য, রুমি প্রথমে জিঙ্গেলশিল্পী হিসেবে নিজের মিউজিক ক্যারিয়ার শুরু করেন। এরপর অল্প সময়েই একজন শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান। এ পর্যন্ত তার সুর ও সঙ্গীতে ২০টিরও বেশি অ্যালবাম বাজারে আসেছে। তার প্রথম একক অ্যালবাম বেরিয়েছিল তার নিজের নামেই ২০০৮ সালে। ‘আরফিন রুমি’ শীর্ষক প্রথম এ অ্যালবামটির ব্যাপক সাফল্যের পর ২০০৯ সালে প্রকাশ পায় দ্বিতীয় একক ‘এসো না’। তৃতীয়টি ভালোবাসি তোমায় এসেছে ২০১২ সালে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর