শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপির জয়ে আ.লীগ নার্ভাস: ফখরুল

ভারতের লোকসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ে বিএনপি উল্লসিত নয়, বরং আওয়ামী লীগই নার্ভাস হয়ে গেছে বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির নেতা ফখরুল বলেন, ‘বিএনপি তো কিছু বলছে না। আপনারা এত নার্ভাস হয়ে গেছেন কেন? নার্ভাস হয়ে কেন এত কথা বলছেন? আপনারা কি ভয় পেয়েছেন?’



আজ রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘ভারতের কঠিন আগ্রাসনের কবলে বাংলাদেশ: পরিত্রাণের উপায় ও আশু করণীয়’ শিরোনামে ওই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতাদের কথাবার্তায় এটা পরিষ্কার যে নির্বাচনের ফলে তাঁরা খুব নার্ভাস হয়ে পড়েছেন। তিনি বলেন, অনেকেই বলছেন, ভারতের নির্বাচনের ফলাফলে বিএনপি উল্লসিত। কোথায় দেখলেন বিএনপি উল্লসিত?



ভারতের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের মানুষের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু পানি নয়, বাংলাদেশ বহুমুখী আগ্রাসনের শিকার। আকাশ সংস্কৃতি থেকে শুরু করে রাজনৈতিক আগ্রাসনের শিকার। এ জন্য ভারতকে দোষারোপ করে লাভ নেই। কারণ তারা তাদের স্বার্থে কাজ করছে। আমাদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য আমরা এখনো সত্যিকার অর্থে জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারিনি। কারণ আমাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী সুচিন্তা আছে। যেগুলো এই আগ্রাসনকে সমর্থন করে। যারা এর বিরুদ্ধে দাঁড়াতে চায়, তাদের মাথা ভেঙে দেয়।’



মির্জা ফখরুল আরও বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচন করেছে। আমরা তাদের কাছে বন্ধুসুলভ ব্যবহার আশা করি। দ্বিপক্ষীয় সমস্যার সুষ্ঠু সমাধান আশা করি। নতুন সরকার দুই দেশের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষা অনুধাবন করবে এবং সমাধানে এগিয়ে আসবে—এটাই আমরা আশা করি।’

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান