শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণশুনানির সাক্ষ্যে কয়েক শ লোক হাজির

নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তৃতীয় দফায় গণশুনানিতে সাক্ষ্য দিতে আজ শনিবার কয়েক শ লোক হাজির হয়েছে। সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের ভেতরে অবস্থিত রেস্টহাউসে এই শুনানির কার্যক্রম শুরু হয়।

এর আগে ১২ ও ১৫ মে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে প্রথম ও দ্বিতীয় দফার গণশুনানি হয়। ওই দুই দফার গণশুনানিতে সাক্ষী হিসেবে লোকজনের তেমন সাড়া মেলেনি।

১৫ মে গণশুনানিতে অংশ নেন ওই হত্যাকাণ্ডের শিকার সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। সিদ্ধিরগঞ্জে গণশুনানি আয়োজন করতে কমিটিকে আহ্বান করেন তিনি।

তদন্ত কমিটি আজ সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের ভেতরে অবস্থিত রেস্টহাউসে গণশুনানির কার্যক্রম শুরু করেছে। গণশুনানিতে অংশ নিতে অন্তত তিন থেকে চার শ লোক ঘটনাস্থলে হাজির হয়েছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ৪ মে র্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি দাবি করেন, নজরুলসহ অন্যদের র্যাব তুলে নিয়ে হত্যা করেছে। এ জন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছেন র্যাবের কয়েকজন কর্মকর্তা।

নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা সাত সদস্যের এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ