,

চ্যানেল আই সেরা নাচিয়ে ইভানা

evanaডেস্ক রির্পোট :চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন  ইভানা। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে এ ঘোষণা দেওয়া হয়।এছাড়া দর্শকদের ভোট আর বিচারকদের রায়ে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইভান ও মিমু। সেরা নাচিয়ে নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস এবং মেহের আফরোজ শাওন। এটি ছিল দ্বিতীয় বারের মতো সেরা নাচিয়ে’র আয়োজন।

চ্যাম্পিয়ন ইভানা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্রান্ড নিউ গাড়ি এবং ডায়মন্ডে মুকুট। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় জন পেয়েছেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা।







বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ ও তিন বিচারক।

গ্রান্ড ফিনালে-র চূড়ান্ত লড়াইয়ে ছিলো মিমু, ইভানা, তন্দ্রা, ইভান, নাঈম, প্রিতম, প্রজ্ঞা, অ্যাথিনা, প্রিয়াংকা, শাহেদ, মিতিল, রোজা ও সীজা।



প্রতিযোগিদের ব্যক্তিগত ও দলীয় নাচের পাশাপাশি অনুষ্ঠানে আরো বেশ কিছু নাচের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, শাওন, ফেরদৌস, মুনমুন আহমেদ এবং গতবছরের সেরা নাচিয়ে প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারীরা।

এছাড়া অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকা চিত্রনায়ক রিয়াজও আরেকটি নাচে অংশ নেন। আর পুরো অনুষ্ঠানের একমাত্র গানটি পরিবেশন করে চিরকুট ব্যান্ড।



ইজাজ খান স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ উপস্থাপনা করেন তানিশা।


 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা