,

সৌদিতে আগুনে পুড়ে ১১ বাংলাদেশির মৃত্যু

KSA Fireডেস্ক রির্পোট : সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।সোমবার স্থানীয় সময়  রাত ১০টার দিকে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার মো. সেলিম (৩৫), মো. মাসুম, বাহাউদ্দিন (৩১) ও মতিউর রহমান (৩২), তিতাস উপজেলার মো. জালাল (৩৫), নাজির হোসেন (৩৫), রাজু হোসেন ও মো. শাহালম (৩৫), মেঘনা উপজেলার আ. গাফফার (৩২)।অন্য ২ জনের নাম জাকির (৫৫) ও আফতাব (৪৫)। জাকিরের বাড়ি ফেনী ও  আফতাবের বাড়ি মাদারীপুর জেলায়।ভারতীয় দু’জনের নাম ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।

হিলা নামে ওই সোফা কারখানায় ১৩ জন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় শ্রমিক কাজ করতেন। ঘটনার সময় তারা কাজ শেষে কারখানায় বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা গেছে।মৃতদেহগুলো আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে বলে সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন