,

টুইটারে রজনীকান্ত, টুইট না করেই হাজার ভক্ত!

রজনীকান্তের অস্বাভাবিক ক্ষমতা নিয়ে অনেক কৌতুক প্রচলিত আছে। কিন্তু টুইটারে অ্যাকাউন্ট তৈরির পর কোনো টুইট ছাড়াই রজনীকান্তের ২০ হাজার ফলোয়ার সংগ্রহ করাটা অবশ্য কোনো কৌতুক নয়। তামিল এই সুপারহিরো গত সোমবার টুইটারে তাঁর অ্যাকাউন্ট খুলেছেন। ওই দিন প্রথম টুইটের আগেই ভক্তরা তাঁকে ফলো করতে শুরু করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রথম টুইটে ভক্তদের ধন্যবাদ জানান এবং ডিজিটাল যাত্রায় নিজের রোমাঞ্চের অনুভূতির কথা প্রকাশ করেন রজনী। কিন্তু তাই বলে টুইটারে ভক্তদের জন্য কোনো চমক রাখবেন না তিনি তা কী হয়? রজনীকান্তকে ফলো করতে নাকি একটি বিশেষ নম্বরে কল বা মিস কল দিলেই তাঁর ফলোয়ার হওয়া যাচ্ছে! এখন পর্যন্ত টুইটারে তাঁর ফলোয়ার দুই লাখ অতিক্রম করেছে।

প্রসঙ্গত এর আগে ইন্টারনেট সংযোগ ছাড়াই চলতে পারে এমন একটি ওয়েবসাইট চালু করে আলোচনায় এসেছিলেন ‘রোবট’খ্যাত এই অভিনেতা। তাঁর এই ওয়েব ঠিকানা- http://www.allaboutrajni.com/ 

রজনীকান্তের টুইটার অ্যাড্রেস- @superstarrajini   

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর