,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত ৪ দিনব্যাপী কাল শুরু হচ্ছে ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

sisu-nittomনিয়াজ মোঃ খান বিটু : শত শত শিশুর আঁকা ছবি ও গান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আর. এ. কে. সিরামিকস ২৩তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০১৪ আগামী ৭-১০ মে ৪ দিন ব্যাপী স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ মে রোজ বুধবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিকাল ৪টায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৮ মে বিকাল ৩টায় শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল ৫টায় শিশুদের নিরাপত্তা শীর্ষক আলোচনা প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ খলিলুর রহমান। আলোচনা শেষে আবৃত্তি ও বিতর্ক উৎসবের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ৯ মে সকাল ৯টায় সংগীত প্রতিযোগিতা, বিকাল ৩টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকেল ৫টায় শিশুর মানসিক বিকাশ ও বিনোদন শীর্ষক আলোচনা এতে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ১০ মে রোজ শনিবার বিকেল ৩ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির। এবারের উৎসবের শেষ দিনে যারা সংবর্ধিত হবেন নাট্যজন আলী যাকের, সাংবাদিক মোঃ শাহ আলমগীর, ভাষা সৈনিক মুহম্মদ মুসা, বিশিষ্ট চিকিৎসক শিক্ষানুরাগী ডাঃ মোঃ আবু সাঈদ, মুক্তিযোদ্ধা ও গণসঙ্গীত শিল্পী মোঃ ফিরোজ আহমেদ, সাংবাদিক মোঃ সাদেকুর রহমান, প্রাক্তন শিক্ষক ও সমাজ সেবক মোঃ ফয়েজ উদ্দিন ভূঞা। ৪ দিনব্যাপী উৎসবের প্রতিদিনের অনুষ্ঠান মালায় রয়েছে শিশুদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নাচ ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া উৎসবে শিশুদের জন্য রয়েছে আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের উৎসবে জাতীয় ও জেলা পর্যায়ের ৬ জন গুণীজনকে শিশুদের উপস্থিতিতে সংবর্ধিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক ও সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু এক বিবৃতিতে ৪ দিনব্যাপী শিশুদের বার্ষিক উৎসবকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ