,

নবীনগরে বাড়িঘরে আগুন দেওয়ার ২ হোতা গ্রেফতার

grafterব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল ফোনে চাঁদা দাবি ও তা না দিলে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার ২ হোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 



মঙ্গলবার রাতে তাকে আটকের পর বুধবার বিকেলে তাদেরকে নবীনগর থানায় সোপর্দ করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।



গ্রেফতার হওয়া দু’জন হলেন, নবীনগর উপজেলার বগডর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মহিউদ্দিন মদন ও একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে শাহানুর আলম।

 

র‌্যাব-১৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২/৩ মাস ধরে নবীনগরে মোবাইল ফোনে চাঁদা দাবি ও তা না দিলে বাড়িঘরে আগুন দেওয়ার মতো ভিন্ন মাত্রার অপরাধ সংঘটিত হয়ে আসছিল। অপরাধীরা ব্যবসায়ী ও ধণাঢ্য শ্রেণীর কিছু লোকদের চিহ্নিত করে তাদের মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে কিংবা পুলিশকে জানালে তারা ওইসব বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিতো। 



ইতোমধ্যে গত ২/৩ মাসে নবীনগর উপজেলা সদরের চারটি বাড়িতে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর এলাকাবাসীর মনে আতঙ্ক-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নবীনগর থানায় দুটি মামলা ও একাধিক সাধারণ ডাইরি হয়। 



অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে র‌্যাব ও পুলিশ। র‌্যাবের তদন্তে ঘটনার সঙ্গে মহিউদ্দিনের জড়িত থাকার প্রমাণ মিলে। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে বগডর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রাম থেকে রাত পৌনে বারোটার দিকে এই চক্রের আরেক হোতা শাহানুরকেও আটক করা হয়। তাদেরকে বুধবার বিকেলে নবীনগর থানায় সোপর্দ করা হয়।



নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিউল আলম বাংলানিউজকে জানান, আটকদের গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ অপরাধের সঙ্গে আরও চারজন জড়িত বলে তারা জানিয়েছেন। 



মঙ্গলবার ভোরে কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ির ভাড়াটিয়া বাসা থেকে র‌্যাব-পুলিশের পোশাক পরিহিত একটি দল মহিউদ্দিনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ