শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে রোনালদোর জন্য বিশেষ নিরাপত্তা!

আর মাত্র কদিন পরেই বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলোর ফুটবল প্রশাসকেরা এখন ব্যস্ত ব্রাজিলে নিজ দলের অবস্থান আরামদায়ক ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে। ব্রাজিলের নিরাপত্তা-ব্যবস্থা, আবাসন সবকিছুই খুঁটিয়ে দেখছেন তাঁরা। বাদ যাচ্ছে না বিভিন্ন খুঁটিনাটিও। পর্তুগাল দল যেমন ক্রিস্টিয়ানো রোনালদোর চলাফেরা ঝুঁকিমুক্ত করতে নিয়োগ করেছে চারজন বিশেষ নিরাপত্তা প্রহরী!



বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রে যে রোনালদো থাকবেন, এটা তো চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। আকর্ষণের আরেক কেন্দ্র লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা কী, সেটা অবশ্য জানা যায়নি।



নিরাপত্তার ব্যাপারটি ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দল আয়োজক দেশ ব্রাজিলের কাছে কিছু অদ্ভুতুড়ে চাহিদাও দিয়েছে। ফ্রান্স দল যেমন জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ চলাকালীন তাদের হোটেলের কক্ষগুলোতে যেন কোনো সাবানের বার না দেওয়া হয়। তারা গোসলসহ অন্যান্য প্রক্ষালন-কর্ম সারতে চায় লিকুইড সাবান।



ইকুয়েডরের চাওয়ায় আছে ‘কলা’। দানি আলভেজের কল্যাণে এই মুহূর্তে ‘কলা’ ফুটবল বিশ্বের সর্বাধিক আলোচিত শব্দ। তবে ইকুয়েডর কলা চায় তাদের খাবার টেবিলে। সকাল, দুপুর ও রাতে—তিন বেলাতেই খাবারের সঙ্গে তাদের দরকার কলা। কলম্বিয়ার চাওয়াটা বেশ অভিনব। অনুশীলনের সময় তাদের দরকার ১৫ জন যুব ফুটবলার।

জাপান কী চেয়েছে জানেন? প্রতিটি খেলোয়াড়ের হোটেল কক্ষে ‘হট-টাব।’



উরুগুয়ে সাফ জানিয়ে দিয়েছে, হোটেলকক্ষের এয়ারকন্ডিশনে যেন কোনো আওয়াজ না থাকে। অস্ট্রেলিয়া আয়োজকদের ঝামেলায় ফেলে দিয়েছে নিজ দেশের টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র চেয়ে।

এর পাশাপাশি প্রযুক্তির এই যুগে হোটেলগুলোতে গতিময় ইন্টারনেট না থাকলে বোধ হয় তুলকালামই বাঁধিয়ে দেবে সবাই। ইন্টারনেটের চাহিদাটা কিন্তু কম-বেশি প্রায় সব দলেরই। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান