শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হানি সিং’র প্রেমে কঙ্গনা

চলতি সময়ে হানি সিং বলিউডের জন্য যেন অপরিহার্য গায়কে পরিণত হয়েছেন। প্রায় সব ছবিতেই এ র‌্যাপ তারকার উপস্থিতি লক্ষণীয়। বলিউড বাদশাহ কিং খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন- সবার সঙ্গেই বলিউডের বিভিন্ন গানে পারফরমেন্স এরই মধ্যে করেছেন তিনি। বর্তমান সময়ে ছবির প্রচারণার জন্য হানি সিং-এর গান-পারফরমেন্স নিয়মে পরিণত হয়েছে। যেমনটা কয়েক দিন আগে হয়েছিলেন তার বড় ভাই মিকা সিং। তবে নতুন খবর হলো বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার প্রেমে মজেছেন হানি সিং’র। নিজের নতুন ছবি ‘রিভলভার রানী’র প্রচারণামূলক একটি গানের জন্য হানিকে নেয়ার অনুরোধ পরিচালককে করেছিলেন তিনি। কিন্তু তেমনটা হয়নি। যার কারণে ছবির পরিচালকের ওপর দারুণ নাখোশ কঙ্গনা। তবে এরই মধ্যে হানি সিং’র সঙ্গে দেখা করেছেন তিনি। তার সঙ্গে একটি গানে পারফরমেন্সের অনুরোধ জানিয়েছেন এ অভিনেত্রী। কঙ্গনার অনুরোধ ফেলতে পারেননি হানিও। তিনি কঙ্গনাকে নিজের নতুন কোন গানের মডেল হিসেবে নেয়ার কথা দিয়েছেন। তাই শিগগিরই হয়তো হানি ও কঙ্গনাকে একসঙ্গে দেখা যাবে নতুন মিউজিক ভিডিওতে। এদিকে হানির প্রতি কঙ্গনার প্রেম এখানেই শেষ নয়। তার বাসায় বন্ধুত্ব শুরুর বিভিন্ন উপহার এরই মধ্যে পাঠিয়েছেন তিনি। তার প্রতি অনেকটা খোলামেলা প্রেমেই যেন মজেছেন। ধারণা করা হচ্ছে, কঙ্গনার এ প্রেম একতরফা। তবে বিষয়টি নিয়ে বলিউডপাড়ায় বেশ কানাঘুষা চলছে। হানি বিষয়ে মিডিয়া কঙ্গনাকে প্রশ্ন করলে তিনি বলেন, হানি সিং’র অনেক বড় ভক্ত আমি। তাকে বন্ধু হিসেবে পেয়ে আমি আনন্দিত। আমার জীবনে খুব কমসংখ্যক বন্ধুই রয়েছে। তার মধ্যে হানি অনেক স্পেশাল। বলতে পারেন আমি তার প্রেমে পড়ে গেছি। তবে নিজের প্রেমবিষয়ক কঙ্গনার এমন খোলামেলা বক্তব্যের বিপরীতে হানি সিং এখনও মুখ খুলেননি।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান