,

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

metingবাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় “হাঁস পালন ও ব্যবস্থাপনা ” শীর্ষক ২ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
 রোববার স্থানীয় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বজলুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্য কর্মকর্তা মো. শাহ আলমের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ড. মো. এবাদুল হক, বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পোল্টি) ড. সাজেদুল করিম।এসময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গণেশ চন্দ্র মণ্ডল, ভেটেনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়া প্রমুখ।বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষক) ড. মো. এবাদুল হক জানান, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার হাঁস পালন খামারীরা উপকৃত হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য