,

আসিফের ‘অপ্রত্যাশিত’ প্রাপ্তি

asifমেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়ে রীতিমতো হতবাক হয়ে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বিষয়টি তাঁর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত বলেই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘নানা প্রতিবন্ধকতার কারণে আমি গান থেকে দূরে সরে গিয়েছিলাম। ৪২ মাস পর ‘‘এক্সপ্রেম’’ অ্যালবামের মধ্য দিয়ে আবারও গানের জগতে ফিরে আসি। আমার এই ফিরে আসাটাকে ভক্ত ও শ্রোতারা দারুণভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা আমাকে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৩-তে সেরা সংগীতশিল্পী হিসেবে নির্বাচিত করেছেন। আমি ধারণাও করতে পারিনি এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা সংগীতশিল্পী নির্বাচিত হব। ভেবেছিলাম ‘‘আমি নিঃস্ব হয়ে যাব’’ গানটির জন্য চন্দন সিনহা হয়তো সেরা গায়ক হবেন।’

আসিফ আরও বলেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কারটি আমার জন্য নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার আমি এই পুরস্কার পেয়েছি। ভক্ত-শ্রোতাদের অবিরাম ভালোবাসায় আমি বরাবরের মতো এবারও মুগ্ধ।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য