সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে তিনটি দোকানে চুরি

Crime-150x150ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে গত শনিবার রাতে তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহে কমপক্ষে পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটল।





ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন মধ্যরাতে সদরের আদালত সড়কে অবস্থিত নীপা শিল্পালয়, শানু শিল্পালয় ও হক ফার্মেসির চালের টিন কেটে দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। পরদিন সকালে এসব দোকানের মালিকেরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।





হক ফার্মেসির মালিক মোজাহারুল হক জানান, ‘ইদানীং রাতে প্রশাসনের নির্দেশে বাজারে পুলিশি টহল বৃদ্ধি ও নতুন করে পাহাড়ারদার নিয়োগ করা হয়েছে। এর পরও এক রাতে তিনটি দোকানের টিন কেটে চুরির ঘটনা বোধগম্য নয়।’





তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, নবীনগরে সম্প্রতি একের পর এক চাঁদাবাজি, বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া, টিন কেটে চুরিসহ যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তাতে পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস