,

টেলিভিশন সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

mbমীর মোঃ শাহীন : ঢাকায়  একুশে টেলিভিশন ও রাজশাহীতে চ্যানেল-২৪ সহ অন্যান্য টেলিভিশন  সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে আজ সোমবার সকালে ব্র্াহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষুব্দ সাংবাদিক সমাজ। ব্রাহ্মণবাড়িয়া  প্রেসক্লাবের সাবেক সভাপতি  মোহাম্মদ আরজু সভাপতিত্বেতে বক্তব্য রাখেন   ব্রাহ্মণবাড়িয়া  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি  আ ফ ম কাউসার এমরান, সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ স্টাফকরেসপন্ডেন্ট রিয়াজ উদ্দিন জামি,  সমকালের জেলা প্রতিনিধি  আব্দুন নুর, প্রেসক্লাব সাংস্কৃতিক সম্পাদক নিজাম ইসলাম,,দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি  নিয়াজ মোঃ খান বিট, ওয়ার্কাস পার্টির নেতা কমরেট নজরুল ইসলাম প্রমুখ।  অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি আল আমীন শাহীন, সৈয়দ মোঃ আকরাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার পত্রিকার সম্পাদক আবু নাছের রতন, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি  মোশারফ হোসেন বেলাল, সময়টিভির ব্যাুরো প্রধান উজ্জল চক্রবর্তী, দৈনিক সবুজদেশ এর জেলা প্রতিনিধি মজিবুর রহমান, বাংলাদেশ অর্থনীতি জেলা প্রতিনিধি  ফরহাদুল ইসলাম পারভেজ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি  জালাল উদ্দিন রুুমি, জিটিভির  জেলা প্রতিনিধি জহির রায়হান, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, স্বাধীন মত জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, যমুনা টিভির টিভির জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি   জেলা প্রতনিধি হাবিবুর রহমান পারভেজ, বিজয় টিভির জেলা প্রতিনিধি  আনোয়ার হোসেন উজ্জল, সাংবাদিক আবুল হাসনাত অপু, জহির রায়হান  সহ সাংবাদিকদের সাথে একমত পোষন করে যোগ দেয়া বিভিন্ন কলেজের ছাত্র প্রমুখ। এসময় সাংবাদিকরা বলেন, অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। না হলে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষুব্দ সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচী গ্রহন করবে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর