,

এল উবুন্টুর নতুন পূর্ণাঙ্গ সংস্করণ

জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর ১৪.০৪ পূর্ণাঙ্গ সংস্করণ ছাড়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে নতুন সংস্করণটি পাওয়া যাচ্ছে। ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ব্যবহারের উপযোগী এ সংস্করণে নানা রকম বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। উবুন্টুর এই ‘লং টার্ম সাপোর্ট (এলটিএস)’ সংস্করণটির সাংকেতিক নাম হচ্ছে ‘ট্রাস্টি টার’। এর আগের উবুন্টুর সংস্করণে যেসব সুবিধা ছিল, তার সঙ্গে আরও নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়েছে এতে। 

নতুন সংস্করণে অ্যাপ্লিকেশনের ওপরের মেনু অপশন অ্যাপ্লিকেশন উইন্ডোতেই যুক্ত করা হয়েছে। এ ছাড়া ইউনিটি লঞ্চারে আগে অ্যাপ ক্লিক করলে সেটি একই জায়গায় মিনিমাইজের সুবিধা ছিল না। এবার সে সুবিধাও যুক্ত করা হয়েছে। উবুন্টু ও ক্যানোনিকেলের প্রতিষ্ঠাতা মার্ক স্যাটলওর্থ বলেন, এবারের সংস্করণে ক্লাউডভিত্তিক বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের পছন্দ হবে। 

নতুন সংস্করণে যুক্ত হয়েছে ইউনিটি লক স্ক্রিন সুবিধা। আগের চেয়ে উন্নত ইন্টারফেস সুবিধা ব্যবহারকারীদের নতুন এক উবুন্টু ব্যবহারের সুবিধা দেবে বলে মনে করছেন মুক্ত সফটওয়্যার গবেষকেরা। তাঁদের মতে, সারা বিশ্বে মুক্ত সফটওয়্যার ব্যবহারকারী অনেকেরই পছন্দ হবে নতুন উবুন্টু। কারণ, এতে নতুন অনেক কিছুই যুক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই