,

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

awaজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, ১৭ এপ্রিলের ঘোষণা পত্র ও সরকার গঠন মুক্তিযুদ্ধকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল। একটি মহল কর্তৃক মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে, অপচেষ্টা চালানো হচ্ছে, এর থেকে পরিত্রাণের জন্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশ প্রেমিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। 

বৃহস্পতিবার জেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে সকল দেশ প্রেমিক জনতাকে বঙ্গবন্ধুর কাঙ্খিত ক্ষুধা ও দারিদ্র, নিরক্ষতা মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবানও জানান এই বর্ষীয়ান নেতা। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা ইকবাল হোসেন, এড. কামরুজ্জামান অপু, আলম আরা দুলি, মনিরুজ্জামান ভূইয়া শিপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হেলাল উদ্দিন, মো. জামাল হোসেন, সাইদুৃর রহমান জুয়েল, আব্দুল কাদির সুমন, মো, সফিউল্লাহ, এড. আক্কাস আলী, রনক সুলতানা পারভীন, আমিরুনেছা নিপা, বিজয় কৃষ্ণ মল্লিক, ডা, মিজন, সাগর চান, দিদারুল আলম, মো. জাকির হোসেন, স্বপন মিয়া, বোরহান উদ্দিন রানা প্রমূখ।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই