,

একুশে টিলিভিশনের চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী

ETVমীর মোঃ শাহীন : কেক কেটে, র‌্যালি আর আলোচনা সভার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া একুশে টিলিভিশনের চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব  প্রাঙ্গন থেকে জেলা একুশে ফোরাম সংগঠনের আয়োজনে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন করে প্রেসক্লাব এসে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া একুশে ফোরামের সভাপতি ডাঃ ডিউক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন  প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, একুশে টেলিভিশন বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার উপরে। তিনি একুশে টেলিভিশনের সংবাদ পরিবেশন এর প্রশংসা করে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একুশে টেলিভিশন অতীতের মতো সামনের দিন গুলো বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের মানুষের মন জয় করবে।

বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাব সহসভাপতি সৈয়দ মোঃ আকরাম, প্রেসক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ. ফ . ম. কাউসার এমরান, প্রেসক্লাব দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোঃ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশে ফোরামের সাধারন সম্পাদক আজিজুর রহমান। এ সময় জেলার সকল ইলেকট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই