শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতির ছোঁয়ায় এসএসআইটির ব্যতিক্রমী শিক্ষা

 pic 1আল আমীন শাহীন : খোলা আকাশের নীচে, মুক্ত হাওয়ায় লোকনাথ দীঘির পুকুর পাড়ে জড়ো হয়েছে অর্ধশতাধিক তরুণ কিশোর। নানা রঙ্গে সাজানো গাছের নীচে দাঁড়িয়েছে সবাই। প্রত্যেকের হাতেই কাগজ কলম। 

লোকনাথ দিঘীর পাড়ে বিকেলে শত মানুষের ভীড় থাকে। স্বাস্থ্য সচেতনতায় নানাবয়সীদের পদ পরিভ্রমণের জন্য এ স্থানটি ব্রাহ্মণবাড়িয়া শহরের একমাত্র উপযোগী স্থান।  চারপাশের ভ্রমণকারীরা কে কি করছে সে দিকে খেয়াল নেই তরুণ কিশোরদের। তাদের একজনের কাছে যেতেই সে জানাল, পরীক্ষা দিচ্ছি। তার সঙ্গে আর কথা বলার সুযোগই পেলাম না। দূরে দাঁড়িয়ে তরুণ কিশোরদের কাজ পরিচালনায় দেখা গেল অশোকা ফেলো মাতিন আহমেদকে।  তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, এখানে অর্ধশতাধিক নতুন প্রজন্মের তরুণ কিশোর কি করছে। তিনি জানালেন, এটি এসএসআইটির ইংরেজী শিক্ষা কার্যক্রমের একটি অংশ। প্রকুতির রং রূপ সহ নানা সুবিধা সম্পর্কে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে খোলা জায়গায় এই আয়োজন করা হয়েছে। গাছের প্রতি ভালবাসা সৃস্টির জন্যও এই উদ্যোগ। কৃত্তিম ও যান্ত্রিকতায় প্রকৃতির ছোঁয়া থেকে দিন দিন মানুষ দূরে সরে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য আমরা এখানে শিক্ষার্থীদের ক্লাশ সহ পরীক্ষা নিচ্ছি। মাতিন আহমেদ জানান,এখানে ৭২ জন এসএসআইটির ইংরেজী শিক্ষার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন , ব্যাঙ্গালোর যদি কম্পিউটার সিটি হতে পারে, তবে ব্রাহ্মণবাড়িয়াও ইংরেজী শিক্ষার শহর হতে পারে। সেই লক্ষ নিয়ে এসএসআইটি একযুগের বেশী সময় ধরে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চেস্টা করছি, সেই চেস্টায় দেখা গেছে যেসব স্থানে বসে উঠতি বয়সীরা নানা অপকর্ম করতো, সেই সব স্থানে নতুন প্রজন্মের তরুণ কিশোররা শিক্ষা বিষয়ক আড্ডা জমাচ্ছে। এএস আইটির ইংরেজী শিক্ষায় অনেকে দেশ বিদেশে আছে। ভালই লাগলো এইসব শুনে , শুধু আমি নই , কৌতুহলী হয়ে গোধূলী লগ্নে অনেক ভ্রমণকারী ব্যতিক্রমী এই বিষয়টি লক্ষ করেছে। পরীক্ষা শেষ। পরীক্ষার্থীদের সকলের হাতেই এখন দেখছি আইসক্রীম।  বেশ মজা করেই খাচ্ছে তারা। তাদের একজন উত্তর পৈরতলা গ্রামের আমারই আত্মীয় আইয়ান আহমেদ, তার কাছে গিয়ে কেমন লাগছে জানতে ইচ্ছা করলো, সে বল্ল, গাছের ছায়া আর মুক্ত হাওয়া মজাটাই আলাদা। বাসায় সারাদিন এসিতে থেকে এই মজা পাইনা। খুব ভাল লেগেছে। সে জানালো এসএসআইটির উদ্যোগে কিছু ব্যতিক্রমী বিষয় থাকে , এতে শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় জীবনকে ভিন্ন ভাবে চেনা যায়। আমি এই সুযোগ পেয়ে আনন্দিত।  

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ