,

অ্যাভাটারের তিন সিক্যুয়েল একসঙ্গে!

অস্কারজয়ী মার্কিন নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ ছবিটি মুক্তি পায় ২০০৯ সালে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য লেখার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন ক্যামেরন। বিশাল বাজেটের ছবিটি মুক্তির পরপরই হইচই ফেলে দেয়। বিশ্বের বিভিন্ন দেশে দারুণ ব্যবসা করে ‘অ্যাভাটার’। সম্প্রতি ছবিটির তিনটি সিক্যুয়েলের কাজ একসঙ্গে করার ঘোষণা দিয়েছেন ‘টাইটানিক’ ছবির নির্মাতা ক্যামেরন।



এ প্রসঙ্গে ৫৯ বছর বয়সী জেমস ক্যামেরনের উদ্ধৃতি দিয়ে কন্ট্যাক্টমিউজিকের এক খবরে বলা হয়েছে, ‘অ্যাভাটার ২’, ‘অ্যাভাটার ৩’ ও ‘অ্যাভাটার ৪’ ছবির কাহিনি ও চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। আগামী ছয় সপ্তাহের মধ্যেই তা পুরোপুরি শেষ হয়ে যাবে। এর পর পুরোদমে ছবিগুলোর কাজ শুরু হয়ে যাবে।



একসঙ্গে তিনটি ছবির কাজ চলবে বলেই নিশ্চিত করেছেন ক্যামেরন। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বাজেটের কারণে ছবির ব্যাপ্তি কিছুটা কমিয়ে দিতে হচ্ছে। এ জন্য তাঁর ভালো লাগার মতো অনেক কিছুই ছবিগুলোর মাধ্যমে দর্শকদের উপহার দিতে পারবেন না তিনি।



প্রসঙ্গত, ‘অ্যাভাটার’ ছবির পরিবেশক সংস্থা টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রুপার্ট মারডক কয়েক দিন আগে এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ কিছু ছবি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সায়েন্স ফিকশন ঘরানার ‘অ্যাভাটার’ ছবির একাধিক সিক্যুয়েল তৈরির সম্ভাবনার কথাও জানিয়েছিলেন রুপার্ট।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা