সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিতে যাচ্ছেন কস্তা?

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির শত্রু হিসেবেই মাঠে নামবেন ডিয়েগো কস্তা। কিন্তু মৌসুম শেষে তিনিই হয়ে যেতে পারেন চেলসির অন্যতম প্রধান ভরসা। ব্রাজিলীয় বংশোদ্ভূত এই তারকা আগামী গ্রীষ্মেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমাতে পারেন বলে জানিয়েছে ইংরেজ গণমাধ্যম।

চেলসির কোচ হোসে মরিনহো ভালো মানের একজন স্ট্রাইকারের খোঁজ করছিলেন অনেক দিন ধরেই। এবারের মৌসুমের শুরুতে ওয়েইন রুনিকেও দলে ভেড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি। তবে এবার হয়তো আর কোনো আক্ষেপ থাকবে না মরিনহোর। আগামী মৌসুমে কস্তাই হয়ে উঠতে পারেন তাঁর আক্রমণভাগের প্রধান সেনানী। কস্তাকে দলে ভেড়ানোর জন্য অ্যাটলেটিকোর সঙ্গে ৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তি ম্বাক্ষরের ব্যাপারে রাজি হয়েছে চেলসি।

কয়েক বছর আগেও খুব একটা আলোচনায় না থাকলেও এবারের মৌসুমে নিজের জাত বেশ ভালোমতোই চিনিয়েছেন কস্তা। লা লিগায় এখন পর্যন্ত ২৬টি গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতা তালিকার দ্বিতীয় স্থানে। মাত্র দুই গোল বেশি নিয়ে শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অ্যাটলেটিকো মাদ্রিদও ইউরোপের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কস্তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। মেট্রো।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা