,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ৩০

clashm-300x240প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় দু-দল গ্রামবাসীর পৃথক সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার চান্দি ও সরাইলের শাহবাজপুরে এ সব ঘটনা ঘটে। 



এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকালে চান্দি গ্রামের শিশু মিয়া ও রফিকুল ইসলামের মধ্যে বাড়ির সীমানা নিয়ে সালিশে বসে গ্রাম্য সর্দাররা। সেখানেই দু পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয় । 



অপর দিকে, দুপুরে জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের আটলা এলাকায় পিতা পুত্রকে শাসন করাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। জানা গেছে, পিতা দুলাল মিয়া তার বখাটে ও মাদকাসক্ত ছেলেকে শাসন করায় পুত্রের মামার বাড়ির লোকজন ও দুলাল মিয়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেটা বিদ্ধ হয়ে দুলাল মিয়ার বাম চোখ ক্ষতিগ্রস্থসহ ২০ জন আহত হয়। 



উভয় ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে