,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

biidut-problemতীব্র গরমে মাত্রাতিরিক্ত লোড শেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয়নগর উপজেলার জনজীবন । প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকায় উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ছোট ছোট শিল্পকারখানাগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সেচ মৌসুমে লোডশেডিং থাকায় ইরি জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রতিদিন এ উপজেলার বিভিন্ন স্থানে ১০/১২ ঘন্টা লোডশেডিং থাকে। লো ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় টিভি ফ্রিজ সহ মূল্যবান জিনিস পত্র নষ্ট হচ্ছে। এ সুযোগে মোমবাতি দাম দ্বিগুণ হয়ে গেছে। অন্যদিকে এইচ.এস.সি পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। মাগরিবের আযানের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি দিয়ে অতিকষ্টে লেখাপড়া করতে হচ্ছে শিক্ষার্থীদের। এ ব্যাপারে এইচ.এস.সি পরীক্ষার্থী সৈয়দা প্রীতি ও কাজী কাজল জানান, বিদ্যুৎ না থাকায় উচ্চ মূল্যে মোমবাতি কিনে পড়া লেখা করতে হচ্ছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জসীম উদ্দিন খান জানান, সেচ মৌসুম থাকায় ও পুরাতন যন্ত্রপাতি দিয়ে বিদ্যুৎ লাইন চলায় একটু ঝড় হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই মেরামত করে বিদ্যুৎ দিতে গিয়ে লোড শেডিং থাকে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি