,

ফেসবুকে কিশোরীকে চড় মারার ভিডিও, কিশোর গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক কিশোরীকে চড় মারার ছবি ও ভিডিও প্রকাশ করার অপরাধে রাজধানীর খিলখেত এলাকা থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মাসরুফ হোসেন প্রথম আলোকে বলেছেন, গত বছরের ডিসেম্বর মাসে ফেসবুকের ‘মজা লস’ নামে একটি পেজে প্রকাশ্যে এক কিশোরীকে থাপড় মারার ছবি প্রকাশ করা হয়। এর কিছুদিন পরে ফেসবুকে ওই কিশোরীকে থাপড় মারার ভিডিও প্রকাশ করা হয়। ‘মজা লস’ নামে ওই পেজটিতে বিভিন্ন বিষয়ে আপত্তিকর ছবিও প্রকাশ করা হয়।

সহকারী কমিশনার আরও বলেছেন, তদন্তে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারের ওই কিশোরীকে চড় মারার আগেই ঘটনাস্থলে কিশোর তার বন্ধুদের প্রস্তুত করে রাখে। বন্ধুরা চড় মারার ছবি তুলে রাখে ও ভিডিও করে। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘জাপানে থাকার সময় ফেসবুকের ওই ছবি ও ভিডিও আমার নজরে আসে।’ সম্প্রতি দেশে ফিরে সহকারী পুলিশ কমিশনার ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ‘মজা লস’ টিমের অ্যাডমিন প্যানেল ও সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। ওই কিশোরের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের কাছেও খোঁজ নেওয়া হয়। পরে ক্ষিলখেত থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কিশোরীর পরিবার গতকাল সোমবার ক্ষিলখেত থানায় একটি মামলা করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর