শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, নিহত এক-রেল চলাচল বন্ধ

image_42391চট্টগ্রাম মিরেরসরাই উপজেলার উত্তর তালবাড়ীয়া এলাকায় ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় জনগন  ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায়  এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মিরেরসরাই থানা পুলিশ ।  সোমবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



এদিকে এই ঘটনার ফলে ও রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী  কর্ণফুলী লোকাল  ট্রেনটি মিরসরাই স্ট্রেশন ছেড়ে তালবাড়ীয়া এলাকায় পৌছালে ট্রেনটির তিনটি  বগি লাইনচ্যুত হয় । খবর পেয়ে স্থানীয় জনগন ও রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারের কাজ করছে বলে জানা গেছে।



মিরসারাই থানার ওসি ইমতিয়াজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত এখন বলা সম্ভব নয়। তবে তিরি আশঙ্কা প্রকাশ করেছেন  হতাহতের  সংখ্যা আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান