,

টসে হেরে ব্যাটিংয়ে ভারত

বৃষ্টি বাগড়া দিতে পারে, এই পূর্বাভাস ছিলই। সব সময়ই যে আবহাওয়ার পূর্বাভাস সত্যি হয় তা তো নয়। তবে আজ ফলে গেল। সত্যি সত্যিই বৃষ্টির কবলে পড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা-ভারত ফাইনাল। এক ঘণ্টার ঝিরঝিরি বৃষ্টি খেলা পিছিয়ে দিল ৪০ মিনিট। সাতটা চল্লিশে শুরু হবে ম্যাচ। তবে টস হয়ে গেছে এরই মধ্যে। টসে জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা। খেলা পেছালেও কোনো ওভার কাটা হয়নি। ২০ ওভার করে পুরো ৪০ ওভারই খেলা হবে। যদি না এর  মধ্যে আবার বাগড়া দেয় বৃষ্টি।

এটাই দুই শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। টসের সময় লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা জানিয়েছেন, দুই সতীর্থদের ‘স্পেশাল’ বিদায়ই দিতে চান তাঁরা।

শ্রীলঙ্কা একাদশে একটা পরিবর্তন আনা হয়েছে। সেকুগে প্রসন্নের বদলে খেলবেন থিসারা পেরেরা। ভারত সেমিফাইনালের একাদশটি নিয়েই খেলছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের