,

বুশের তুলিতে বিশ্বনেতারা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর সমালোচনার অন্ত নেই। তাঁর চোখে নাকি কেবল ‘সাদা আর কালো’ রং ধরা পড়ত। কিন্তু সেই জর্জ ডব্লিউ বুশের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী তাঁর নতুন একটি পরিচয় সবার সামনে হাজির করেছে। তুলির আঁচড়ে বিশ্বনেতাদের প্রতিকৃতি এঁকেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডালাসে বুশের নিজের গ্রন্থাগারে ওই প্রদর্শনী গতকাল শনিবার শুরু হয়েছে। শিল্পীর বিনয়ী স্বীকারোক্তি, তিনি ‘বড় কোনো চিত্রশিল্পী নন’। কিন্তু শিল্পবোদ্ধা থেকে শুরু করে সাধারণ লোকজন এসব চিত্রকর্ম দেখে বলতে বাধ্য হচ্ছেন, তুলির আঁচড়ে বুশের নৈপুণ্য প্রমাণ করে, তাঁর ভেতরে রাজনীতিক পরিচয়ের বাইরেও একজন ভিন্ন মানুষের উপস্থিতি রয়েছে। আর এতে করে জনগণের কাছে তাঁর ভাবমূর্তিও কিছুটা নমনীয় হতে পারে।

বুশের ক্যানভাসে ২৪ জনেরও বেশি বিশ্বনেতা ঠাঁই পেয়েছেন। গ্যালারিতে রয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের হাস্যোজ্জ্বল প্রতিকৃতি। আর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে দেখা যাচ্ছে স্বভাবসুলভ ভঙ্গির চেয়েও বেশি উৎফুল্ল চেহারায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিও রয়েছে। এটি দেখতেই দর্শকেরা সম্ভবত সবচেয়ে বেশি কৌতূহলী হবেন। কেজিবির সাবেক গোয়েন্দা পুতিনকে ছবিটিতে ভাবলেশহীন ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। আর পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের প্রতিকৃতিটি সম্ভবত সবচেয়ে অমনোরম হয়েছে। বুশের গ্যালারিতে আরও রয়েছে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ বিশ্বনেতার প্রতিকৃতি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর