শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী স্কুলে আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কর্মকর্তা

PC Brahmanbaria ব্রাহ্মণবাড়িয়া শহরের আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস কমকর্তা অস্ট্রেলিয়ার উন্নয়ন ও সমাজকর্মী রোজার উইলিয়ামস।

রোববার সকালে তিনি এ স্কুল পরিদর্শনে আসেন। এসময় তিনি প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

 সকালে রোজার উইলিয়ামস ওই বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। পরে তিনি পুরো বিদ্যালয় ও এর প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় সুইড ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আল মামুন সরকার উপস্থিত ছিলেন। 

পরে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল মামুন সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। 

এর আগে রোজার উইলিয়ামস কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজার জেলার বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান