,

‘বাংলাদেশের মেয়ে’ শুভশ্রী ঢাকায়

rfvবাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণার্ধীন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ শিরোনামে একটি ছবিতে ‘বাংলাদেশি মেয়ে’র চরিত্রে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী মেঘলা এবং কলকাতার অভিনেতা অঙ্কুশ।

বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। তেলে ভট্টাচার্যের চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন এবং আশোক পতি।

ছবির শুটিংয়ের জন্য শুক্রবার ঢাকায় এসে উত্তরার মেরিনো হোটেলে উঠেছেন শুভশ্রী ও অঙ্কুশ। ছবিতে ঢালিউড অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন পীযূষ বন্দোপাধ্যায়, মিশা সওদাগর, ডন ও রহমত আলী।

নির্মাতা অনন্য মামুন বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এটি আমার প্রথম ছবি। একটি ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

মেঘলা থাকেন দার্জেলিংয়ে। সেখানে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে যান শুভশ্রী। পরিচয় হয় অঙ্কুশের সঙ্গে। তিন জনের প্রেমের কাহিনী নিয়ে ছবির গল্প এগোয়।

ছবির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে দার্জেলিংয়ে। সব কিছ ঠিকঠাক থাকলে আগামী মে মাসে ছবিটি মুক্তি দেওয়ার আশার করছেন মামুন।

গাজীপুরের পুবাইলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে আগামী এক সপ্তাহ টানা ছবিটির শুটিং চলবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে