,

শুটিংয়ে ঠোঁট থেকে রক্ত ঝরালেন এমা

নোয়া’ ছবিতে চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরাতে হয়েছে ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনকে। সম্প্রতি চমকপ্রদ এ তথ্য ফাঁস করেছেন এমা নিজেই।

‘নোয়া’ ছবি পরিচালনা করেছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কি। ছবিটিতে ২১ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ডগলাস বুথের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ২৩ বছর বয়সী এমা। ছবির একটি চুমুর দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভালোই ভোগান্তি পোহাতে হয় এমা ও ডগলাসকে। পরিচালকের মনমতো হচ্ছিল না বলে বার বার দৃশ্যটিতে অভিনয় করতে হয় এ দুই তারকাকে। একপর্যায়ে একে অন্যের সঙ্গে ধাক্কা লেগে তাঁরা দুজনই আহত হন বলে জানিয়েছেন এমা। 

এ প্রসঙ্গে এমার ভাষ্য, ‘দৃশ্যটির জন্য আমাদের দুজনকে দৌড়ে একে অন্যের কাছাকাছি এসে ঠোঁটে চুমু খেতে হয়েছে। প্রথম চার-পাঁচবার দৃশ্য ধারণের সময় সব ঠিকঠাকই ছিল। কিন্তু ষষ্ঠবার দৃশ্যটিতে অভিনয় করতে গিয়ে গোল বাধে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

এমা আরও বলেন, ‘দৌড়ে এসে চুমু খেতে গিয়ে আমার মুখের সঙ্গে ডগলাসের নাকের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে আমার ঠোঁট কেটে রক্ত ঝরতে থাকে। আর নাকে প্রচণ্ড চোট পায় ডগলাস। মুখেও আঘাত পায় সে। তার মুখটা ফুলে গিয়েছিল। এজন্য চিকিত্সাও নিতে হয় তাকে। দৃশ্যটিতে অভিনয় করতে গিয়ে অনেক ধকল পোহাতে হয়েছে আমাদের। সব মিলিয়ে ভয়ানক এক অভিজ্ঞতাই হয়েছে।’ 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ