,

ফুটপাতে বাস, তিন পথচারী নিহত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ফুটপাতে উঠে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন হলেন উত্তরার দক্ষিণ মোল্লার টেকের বাসিন্দা বিলকিস বেগম (আনুমানিক ৪৫) ও গোপালগঞ্জের গোপালপুর গ্রামের তাজউদ্দিন আহমেদ (৪২)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মিশারুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে বিমানবন্দরের সামনের গোলচত্বরের কাছে জাবালে নূর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাশের ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা তিনজন পথচারী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।

উপকমিশনার মিশারুল আরিফ বলেন, মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি