,

আতঙ্ক ছড়াতে লাঠিচার্জ, কেন্দ্র দখলের চেষ্টা

B-Baria-Mapদুপুর ১২টায় আশুগঞ্জের বড় তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ করে উপস্থিত হয় পুলিশের স্টাইকিং ফোর্স। এসময় তারা লাইনে দাঁড়ানোর ভোটারদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন ভোটার আহত হন। আতঙ্কিত ভোটাররা লাইন ছেড়ে সরে দাঁড়ান। ভোটাররা অভিযোগ করেন সরকারি দল সমর্থিত হানিফ মুন্সির সমর্থকরা এক ঘণ্টা ধরে ভোটারদের জোর করে নির্ধারিত প্রতীকে ভোট দিতে বাধ্য করছিল। এর প্রতিবাদ করলে হুমকি দেয় তারা। এর কিছুক্ষণের মধ্যেই হাজির হয় পুলিশ। তারা কাউকে কিছু জিজ্ঞেস না করেই লাইনে দাঁড়ানোর ভোটারদের ওপর লাঠিচার্জ করে। এসময় সেখানে উপস্থিত থেকে ভোটারদের ভয়ভীতি দেখান শিক্ষক নেতা শাহজাহান সাজু। ভোটারদের অভিযোগ আতঙ্ক ছড়িয়ে জাল ভোট দেয়াই ছিল তাদের উদ্দেশ্য। কিছুক্ষণ পরই সেখানে সেনাবাহিনী ও র‌্যাব এবং একজন নির্বাহী ম্যাস্টিট্রেট উপস্থিত হলে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল আজাদ বলেন, হঠাৎ করেই স্ট্রাইকিং ফোর্স আসার পর কেন্দ্রের আশপাশে থাকা কিছু লোকজন ছোটাছুটি শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। তবে কেন্দ্রে অনিয়মের কথা তিনি অস্বীকার করেন। এদিকে আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রওশন আরা জলিল বালিকা উচচ দ্যিালয় ও তালশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি