,

পুরো দেশ গ্রামীণফোনের থ্রিজির আওতায় এল

দেশের ৬৪টি জেলা শহরে থ্রিজি ইন্টারনেট নেটওয়ার্ক পৌঁছে গেছে বলে ঘোষণা দিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।আজ রোববার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।



সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ বলেন, টেলিনর গ্রুপ অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম সময়ে দ্রুতগতির তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে।



গ্রামীণফোন সেপ্টেম্বর ২০১৩-তে এক প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে ২১০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ তরঙ্গসহ থ্রিজি লাইসেন্স পায়। ৮ অক্টোবর ২০১৩-তে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে থ্রিজি চালু করে। ৩১ ডিসেম্বর ২০১৩ নাগাদ সাতটি বিভাগীয় শহরসহ বেশ কিছু শহর থ্রিজির আওতায় নিয়ে আসে গ্রামীণফোন। যদিও লাইসেন্সের শর্তে বলা হয়েছিল নয় মাসের মধ্যে বিভাগীয় শহরগুলোতে থ্রিজিসেবা চালু করতে হবে। কিন্তু তা মাত্র তিন মাসেই করা হয়। আর ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে থ্রিজি চালু হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে থ্রিজির নেটওয়ার্কের মাধ্যমে ওই এলাকাগুলোতে ভিডিও কল করে থ্রিজির কার্যক্রম দেখানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন ও হেড অব করপোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমীদ আজিজুল হক।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি