,

অনাগত সন্তানের অপেক্ষায় কুচার-কুনিস

টানা দুই বছর প্রেম করার পর চলতি বছরের শুরুর দিকে বাগদান সেরেছেন হলিউডের তারকা যুগল অ্যাশটন কুচার ও মিলা কুনিস। শুধু তা-ই নয়, এরই মধ্যে গর্ভধারণ করেছেন ‘‘টনি এন টিনা’স ওয়েডিং’’ তারকা মিলা কুনিস। এই মুহূর্তে অনাগত সন্তানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কুচার ও কুনিস।



এ প্রসঙ্গে কুচার ও কুনিসের কাছের একটি সূত্রের বরাতে ‘পিপল ম্যাগাজিন’ জানিয়েছে, এক বছর আগেই সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এই জুটি। এখন মা-বাবা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তাঁরা। প্রথম সন্তানের মুখ দেখার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবকিছু মিলিয়ে দারুণ উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী কুনিস ও ৩৬ বছর বয়সী কুচার।



সূত্রটি আরও জানিয়েছে, কুনিসকে বিয়ে করে যত দ্রুত সম্ভব সংসার জীবন শুরু করতে চান কুচার। কুনিস মা হওয়ার আগেই বিয়ের পর্ব সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁর।



প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর ২০০৫ সালে বয়সে ১৫ বছরের বড় হলিউডের অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন অ্যাশটন কুচার। পরবর্তী সময়ে চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের খবর ফাঁস হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি মুর। তিনি ২০১২ সালে কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২০১৩ সালের নভেম্বরে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।



অন্যদিকে, ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে মিলা কুনিস দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১১ সালে। পরের বছরের এপ্রিলে ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজের সহ-অভিনেতা কুচারের সঙ্গে কুনিসের প্রেমের খবর চাউর হয়। ২০১৩ সালের মার্চে কুনিসের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন কুচার। শুধু তা-ই নয়, কুনিসের বাবা মার্কের সঙ্গে দেখা করে তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতিও চান কুচার। দীর্ঘ সময় আলাপ-আলোচনার পর মার্কের কাছ থেকে আশীর্বাদও নেন কুচার। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুচার ও কুনিসের বাগদান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর