,

ওবামার জন্য কোনো ভদকা নয়

5333bb6834e90-obamaক্রিমিয়া-সংকটের প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চটেছেন রুশ জনগণ। যে যার অবস্থান থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তাঁর পরিবারের সদস্য বা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের ব্যঙ্গাত্মক অবরোধ আরোপ করছেন। এর মধ্যে ওবামাকে ভদকা থেকে বঞ্চিত করার মতো ঘোষণা রয়েছে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ায় ইন্টারনেটভিত্তিক নানা ধরনের ব্যঙ্গাত্মক প্রচারণা শুরু হয়েছে। ওই সব ব্যঙ্গাত্মক প্রচারণায় ওবামাসহ বিভিন্ন মার্কিন কর্তাব্যক্তিদের বিরুদ্ধে হাস্য-রসাত্মক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসছে রুশ নাগরিকদের কাছে থেকে। 

ছবি ও ভিডিও শেয়ার করার সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে ওবামার ভ্রু কোঁচকানো একটি ছবি পোস্ট করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানানো থেকে বারাক ওবামা, মার্কিন প্রশাসনের সদস্য, সিনেট ও কংগ্রেসের সদস্যদের নিষিদ্ধ করা হলো।’

আওয়ারস্যানেকশনস ডট আরইউ নামের একটি ওয়েবসাইটে ফটোগ্রাফিক স্টুডিওর এক মালিক ঘোষণা দিয়েছেন, ওবামা ও তাঁর পরিবারের সদস্যদের কোনো সেবা দেবেন না তিনি।

রাশিয়ার টুইটার ব্যবহারকারীরাও এমন সব ব্যঙ্গাত্মক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিচ্ছেন। তাঁরা রেড ক্যাভিয়ার, রুশ ভদকাসহ সবকিছুতে ওবামার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।

মস্কোর একটি বিপণিকেন্দ্র বিজ্ঞাপনের মাধ্যমে ওবামা ও কংগ্রেসের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। 

ক্রিমিয়া নিয়ে পশ্চিমের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর রাশিয়ানদের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের রাজনৈতিক জনপ্রিয়তা বেড়েছে। 

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হুমকি উপেক্ষা করে সম্প্রতি ইউক্রেনের সাবেক স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে নিয়েছেন পুতিন। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা