,

উইন্ডিজকে ১১৫ রানে আটকে ফেলেছে বাংলাদেশের মেয়েরা

5332b8091595f-Womenআগের রাতের পরাজয়ের যন্ত্রণা এখনো টাটকাই। সেই একই দল, তবে এবার লড়াইটা মেয়েদের। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা বোলিংয়ে বেশ ভালো করেছে। সিলেটে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজ মেয়েদের ১১৫ রানে অলআউট করে দিয়েছে সালমার দল।



১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়েছে ৪.২ ওভারে ১১ রান তুলে ফেলেছে বাংলাদেশের দুই ওপেনার। আয়েশা রহমান অপরাজিত ৯ ও সানজিদা ইসলাম ২ রানে।



এর আগে টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে প্রথম আঘাতটা দিয়েছেন সালমাই। ইনিংসের দ্বিতীয় বলে সালমা তাঁর অফস্পিনে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ক্যাসিয়া নাইটকে। এরপর নিজের টানা দুই ওভারে (ইনিংসের ষষ্ঠ ও অষ্টম ওভার) কুইন্টাইন ও ক্যাসিয়ার যমজ বোন ক্যাশোনাকে ফেরান ফাহিমা। বিপর্যয় সামলে দলকে কক্ষপথে ফেরানোর জোর চেষ্টা চালন ডটিন ও কিংয়ের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ৪০। উইন্ডিজ মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৩৪ করেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা ডটিন। ইনিংসের শেষ বলে ১১৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।



বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। অসাধারণ বোলিং করছেন অধিনায়ক সালমা খাতুন নিজেও। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। নিজের শেষ ওভারে অবশ্য দিয়েছেন ৫ রান, পেয়েছেন আরও একটি উইকেট। সব মিলে সালমার বোলিং ফিগার— ৪-১১-২। ইকোনমি রেট ২.৭৫! তবে উইকেট প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে সফল অফস্পিনার খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।



বাল হাতে দারুণ হয়েছে, এবার মেয়েদের ব্যাট হাতে জ্বলে ওঠার পালা। সেটি ঠিকঠাক হলে গতকালের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে বাংলাদেশের।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর