,

সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ আপাতত সম্ভব নয়

522edc5d86a95-ENU-DUউচ্চ আদালতে মামলা থাকার কারণে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনার বাড়িটি আপাতত সরকারিভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আজ মঙ্গলবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সম্পর্কে জাতীয় জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুচিত্রা সেনের বাড়ি পাবনার গোপালপুর মৌজায়। জমির পরিমাণ ২১ দশমিক ২৫ শতাংশ। সুচিত্রা সেনের বাবা করুণাময় দাসগুপ্ত দেশত্যাগ করলে তত্কালীন আইন অনুযায়ী বাড়িটি শত্রু সম্পত্তি (অর্পিত সম্পত্তি) হিসেবে তালিকাভুক্ত হয় এবং সরকার দখলে নেয়। ১৯৮৭ সালে ইমাম গাযযালী ইনস্টিটিউটের চেয়ারম্যানের নামে সরকার বাড়িটি বছর ভিত্তিতে ইজারা দেয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠানটি স্থায়ী ইজারার আবেদন জানালে সরকার তা নাকচ করে। ২০০৯ সালে সরকার একসনা ইজারা বাতিল করে সুচিত্রা সেনের বাড়ির দখল ছেড়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠানকে চিঠি দেয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমাম গাযযালী ইনস্টিটিউট হাইকোর্টে রিট দায়ের করে। আদালত রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেন।

সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ‘মেসার্স সরদার অ্যান্ড কোম্পানি’ নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠান মহানায়িকা সুচিত্র সেনের জীবনের ওপর ‘সদরঘাট’ নামের একটি ছায়াছবি যৌথ প্রযোজনায় নির্মাণের জন্য এফডিসিতে তালিকাভুক্ত হয়েছে।

প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে