,

পুলিশ সহ আহত অর্ধশতাধিক,আটক-৭

clashm-300x240সরাইল,প্রতিনিধি :: সরাইলের ভূইশর গ্রামে ইরি জমিতে সেচের পানি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্টির সংঘর্ষে ৮ পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। গ্রামবাসী ও পুলিশ সুত্র জানায়, জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ভূইশর গ্রামের চান্দের গোষ্টির ফায়েজুল্লাহ  ও পাতাইরাহাটির হেবজুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ রাতে ফায়েজুল্লাহর সেচ পাম্পটি চুরি হয়ে যায়।



বৃহস্পতিবার সকালে পাম্প চুরির বিষয়টি সর্দারদের জানিয়ে বাড়ি ফিরছিলেন ফায়েজুল্লাহর স্বজন বাবু মিয়া। পথিমধ্যে বাবুকে প্রতিপক্ষের লোকজন মারধোর করে গুরুতর আহত করে।এ ঘটনাকে কেন্দ্র করে উভযপক্ষের দেড় শতাধিক দাঙ্গাবাজ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-অরুয়াইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রামের ৮/১০ টি বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট হয়। 



খবর পেয়ে সরাইল থানা ও অরুয়াইল ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে ২২ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়। টানা ৩ ঘন্টার এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।  



আহত পুলিশ সদস্যরা হলেন -এসআই ইশতিয়াক,কামরুজ্জামান,আবু বক্কর সিদ্দিক,এএসআই মো: কবিরুল,কনষ্টেবল শাহজালাল ও মেহেদী হাসান।



সরাইল থানার ওসি আলী আরশাদ জানান,পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি