শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Zilur rahmanডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বাবা-মা-ভাইসহ সবাইকে হারানোর পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অঘোষিত অভিভাবক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানতম সহকর্মী হয়ে যে কয়েকজন কীর্তিমান পুরুষ স্বাধিকার, ভাষা আন্দোলন ও স্বাধীনতা আর মহান মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম।



একজন স্বেচ্ছাসেবক হয়ে রাজনৈতিক জীবন শুরু করে দীর্ঘ ৬২ বছরের রাজনৈতিক পথচলায় দেশের ১৯তম রাষ্টপতি হয়েছিলেন জিল্লুর রহমান। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে তিনি ৫ মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী করবস্থানে জিল্লুর রহমানের পরিবার, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায়, শাহবাগস্থ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাদ আসর গুলশানের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া জিল্লুর রহমানের গ্রামের বাড়ি ভৈরবের সাতটি ইউনিয়নে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান