,

টাইগারদের দাপুটে জয়

image_116182এশিয়া কাপে অনাকাঙ্ক্ষিতভাবে না পারলেও এবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সাচ্ছন্দেই আফগান বাধা পেরোলো মুশফিকরা। ব্যাট বলের লড়াইয়ে টাইগারদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি আফগানিস্তানের খেলোয়াররা। চরম দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।





আজ প্রথম বল থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের উল্লাস। সেই উল্লাস এক মিনিটের জন্যও দমাতে পারেনি আফগানরা। প্রথমে বোলিং-ফিল্ডিং শেষে ব্যাটিংয়েও দাপট দেখালো স্বাগতিকরা।





৭২ রানের জবাবে কিছুটা ধীরগতিতেই শুরু করে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। কিন্তু সময়ের সাথে গর্জে ওঠে তামিম ও এনামুলের ব্যাট। বাংলাদেশ দ্রুত আগাতে থাকে জয়ের পথে। তবে সেই পথ চলা খুব দীর্ঘ হয়নি। দলীয় ৪৫ রানের মাথায় সেনওয়ারির বলে এলবিডব্লিউয়ের শিকার হন তামিম। এরপরের গল্পটা আফগানদের জন্য ছিল আরও হতাশার। এনামুল আর সাকিবের ব্যাট বাংলাদেশকে এনে দেয় সহজ জয়।





আজ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের সিদ্ধান্তকে সার্থক করতে মরিয়া মাশরাফি প্রথম বলেই তুলে নেন উইকেট। মাহমুদুল্লার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ।





এরপরেই আসে সাকিবের পালা। পরপরই দুই বলে উইকেট নিয়ে আফগানদের চাপে ফেলে দেন তিনি। এর পর আর ঘুরে তাকাতে হয়নি স্বাগতিকদের। যাওয়া আসার মহড়া চলে আফগান শিবিরে। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, রাজ্জাক ২টি এবং মাশরাফি, মাহমুদুল্লা ও ফরহাদ রেজা তুলে নেন একটি করে উইকেট

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা