,

বাংলাদেশ-আফগানিস্তান অগ্নিপরীক্ষা কাল

BD AFটি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচটিতেই স্বাগতিক বাংলাদেশ আর আফগানিস্তান মাঠে নামবে।  ১৬ মার্চ টি-২০ বিশ্বকাপ ২০১৪-র প্রথম চলা শুরু। রোববার দিনটা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব রাখে। ম্যাচটি মুশফিকদের জন্য অগ্নিপরীক্ষা।

 

তবে জাতীয় ক্রিকেট দলের সদস্য আর দেশের ক্রিকেট ভক্তদের জন্য শংকার দিন শনিবার। পুরো দিনটাই কাটবে শংকায়। কাল কি পারবে মিরপুরের উইকেটে বাংলাদেশ আফগানদের হারাতে!


রোববার সাড়ে তিনটায় যে ম্যাচটি মাঠে গড়াবে সেটা দুই দলের জন্য টি-২০ ফর্মেটে প্রথম সাক্ষাত। হোক টি-২০ তাতে কি! এশিয়া কাপে এই আফগানদের বিপক্ষেই তো ৩২ রানে হেরেছে মুশফিকরা। সে কারণেই এতো শংকা বাংলাদেশ জুড়ে।


আতঙ্কিত হবার আরো কারণ আছে। রোববার যে দল জিতবে তারা মূল পর্বে টপ টেনে খেলার সুযোগটা প্রায় হাতের মুঠোয় নিয়ে নেবে। হেরে গেলেই টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায়!


বাছাই পর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং আর নেপাল আছে। সে কারণেই হিসাবটা পরিষ্কার। নেপাল আর হংকং নিয়ে বাংলাদেশ-আফগানদের কোনো ভাবনা নেই। দুই দলই হংকং আর নেপালের বিপক্ষে জিতবে এটা স্বাভাবিক অংকের হিসাব। তাহলে বাকি থাকে বাংলাদেশ-আফগানদের ম্যাচের ফলাফল।

সে কারণেই দেশের সকল টিভি মিডিয়াতে রোববারের ম্যাচটি নিয়ে আলোচনা আর পর্যালোচনার অন্ত নেই।  চলছে আফগানদের নিয়ে গবেষণা। অথচ পরিসংখ্যান কিন্তু আফগানদের এতো গুরুত্ব দিচ্ছে না। কারণ ওয়ানডে সার্টিফিকেট পাবার পর ৩১ওয়ানডে আর ২২টি টি-২০ ম্যাচ খেলেছে আফগানিস্তান। অপর দিকে বাংলাদেশ ৮৩টি  টেস্ট, ২৮৩টি ওয়ানডে আর ৩৩টি টি-২০ ম্যাচে খেলার অভিজ্ঞতা ঝুঁলিতে জমা রেখেও আফগানদের নিয়ে চিন্তিত।


তাই তো সাকিব দলীয় পারফর্মেন্স কথা আবারও বললেন শনিবার। আর নাসির বলে দিলেন,“আমরা জানি কেমন প্রত্যাশা আমাদের কাছে।” দুই তারকার কথা থেকে পরিষ্কার হয়ে যায় বাংলাদেশী ক্রিকেটাররা কতটা সিরিয়াস রোববারের ম্যাচ নিয়ে। এর কারন আফগানদের সাম্প্রতিক পারফর্মেন্স। মাঠে আফগানদের দুই বিশাল দেহী পেস বোলার আর শক্তিশালী মিডল অর্ডারই আফগানদের মূল চালিকা শক্তি।


অবশ্য বাংলাদেশ দলের সুখবর আছে। তামিম, সোহাগ, মাশরাফি ইনজুরি থেকে ফিরেছেন। অধিনায়ক মুশফিক ইনজুরি থেকে ফিরলেও কিপিং করতে পারছিলেন না। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আইরিশদের বিপক্ষে পুরো ইনিংস কিপিং করলেন। দলে কোনো ইনজুরি নেই। পুরো শক্তি নিয়ে রোববার মাঠে নামবে বাংলাদেশ। ১৯৮৬ সাল থেকে ওয়ানডে যাত্রা শুরু করা মুশফিকদের কাছে জয় প্রত্যাশা করাটা খুব বেশি চাওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি