,

নবীনগরে নির্বাচনী ক্যাম্পে আগুন ককটেল বিস্ফোরণ

নবীনগরে খাগাতুয়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ৩টি ককটেল বিস্ফোরণ ও হাজীপুর বাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্বাচনী উঠোন বৈঠক চলছিল। এ সময় বাইরে থেকে পরপর ৩টি ককটেলের বিস্ফেরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অবিস্ফেরিত অবস্থায় পুলিশ ১টি ককটেল উদ্ধার করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আলামিনুল হক বলেন, এটি বিরোধী পক্ষের চক্রান্ত, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে একই রাত ৩টার দিকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর বাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুর রহমান সোহেলের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আওয়ামী লীগ জকির হোসেন সাদেক জানান, রাতে কে বা কারা আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দিলে ক্যাম্প পুড়ে যায়।   

মানবজমিন

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর