,

ভুলভাবে বাজছে বাংলাদেশের জাতীয় সংগীত!

5311b5dd87ffc-Stanএশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে যখন জাতীয় সংগীত বাজে, সেটি বাংলাদেশের মানুষের জন্য অন্য রকম আবেগের এক উত্স হয়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেট দলই এখন আমাদের জাতীয় আবেগের কেন্দ্রস্থল। আর সেই জাতীয় দলটি যখন কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে দাঁড়িয়ে পরম মমতায় জাতীয় সংগীতে কণ্ঠ মেলায়, সেটি আবেগময় দৃশ্যের জন্ম তো দেবেই। শুধু জাতীয় দল নয়, মাঠের দর্শকেরাও ‘আমার সোনার বাংলা’য় কণ্ঠ মেলান। টিভির সামনে বসে থাকা দর্শকেরাও।



অথচ এশিয়া কাপে সেই জাতীয় সংগীত বাজানো হচ্ছে ভুলভাবে! মূল রবীন্দ্র সংগীতটি ২৫ লাইনের হলেও বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নেওয়া হয়েছে প্রথম ১০টি লাইন। সে হিসাবে ‘মা, তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ অংশটিতে এসে গানটি শেষ হওয়ার কথা।



কিন্তু এশিয়া কাপে বাজানো হচ্ছে পরের স্তবকটিও। অর্থাত্ বাজানো হচ্ছে ‘তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিল রে’ স্তবকটির পাঁচ লাইনও! ১০ লাইনের বদলে জাতীয় সংগীতটি হয়ে যাচ্ছে ১৫ লাইনের!

এ ব্যাপারে এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীকে প্রথম আলো থেকে ফোন দেওয়া হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর