,

জকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার

53118fd010918-7২০১৪ সাল খুব একটা ভালো কাটছে না নোভাক জকোভিচের। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখার মিশনটা শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালেই। এবার দুবাই চ্যাম্পিয়নশিপেও বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। জকোভিচকে ৩-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার।

পুরোনো ফর্মে ফেরার ইঙ্গিতটা ফেদেরার দিয়েছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। সেটা যে শুধুই কথার কথা ছিল না, তা প্রমাণ করার জন্যই যেন মরিয়া হয়ে আছেন এই সুইস তারকা। প্রথম সেটটা হেরে পিছিয়ে পড়লেও বাকি দুটি সেটে জকোভিচকে আর কোনো সুযোগই দেননি ফেদেরার। দুবাইয়ের দর্শকদের সমর্থনও যে এই জয়ে বড় ভূমিকা পালন করেছে, সেটাও স্মরণ করেছেন তিনি, ‘নোভাকের বিপক্ষে জেতাটা কখনোই সহজ না। আজ আমার শুরুটা বেশ কঠিনভাবেই হয়েছিল। প্রথম সেটটা হেরে চলে গিয়েছিলাম ব্যাকফুটে। কিন্তু দর্শকেরা আমাকে ক্রমাগত সামনের দিকে ঠেলেছেন।’

২০০৯ সালের পর থেকে প্রায় একচ্ছত্র আধিপত্য ছিল জকোভিচের। পাঁচটি আসরের চারটি শিরোপাই হাতে তুলেছিলেন সার্বিয়ান এই তারকা। মুখোমুখি লড়াইয়েও জকোভিচই এগিয়ে ছিলেন ফেদেরারের চেয়ে। এর আগের ১২টি ম্যাচের মধ্যে নয়টিতেই জয় পেয়েছেন জকোভিচ।

আরেক সেমিফাইনালে জার্মানির ফিলিপ কোহলস্ক্রেইবারকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দুবাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন টমাস বারডিচ।— রয়টার্স

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর