,

বিএনপি নীতিহীন বলে উপজেলা নির্বাচনে এসেছে : তোমাফায়েল আহমেদ

 


tডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এতে বোঝা যায় যে তারা নীতিহীন দল।’
 
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কৃষকলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
তোফায়েল বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে। এটা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে উপজেলা নির্বাচন তার প্রমাণ।’
 
তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হয় না। স্থানীয় লোকজন তাদের প্রার্থীকে ভোট দেয়। দলের প্রার্থীকে নয়।’
 
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
 
কৃষকলীগ সভাপতি অ্যাডভোকেট মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে  আলোচনাসভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. অ আ ম স আরেফিন সিদ্দিক, কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর