,

ভারত নয় শিশিরের কাছে হারলো বাংলাদেশ

in bdবিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি ভারতের সঙ্গে এশিয়া কাপে ৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। নিজের মাঠে ভারতের সঙ্গে হারের প্রধান কারণ শিশিরে ভেজা মাঠ বলেই মনে করছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার আব্দুর রাজ্জাক।



ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুশফিকের শতক ও আনামুলের অর্ধশতকে ওপর ভর করে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ভারত বিরাট কোহলির শতকের ওপর ভর করে এক ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয় পায়।



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক হারের কারণ নিয়ে বলেন, ‘মাঠে প্রচণ্ড শিশির থাকায় ফিল্ডিংয়ে মারাত্মক সমস্যা হয়েছে। খেলার ২৪ ওভারের পর থেকে বল ধরতেই অনেক কষ্ট হয়। তারপরও আমরা ভালো করার চেষ্টা করেছি।’



এছাড়া দলের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘ভারত অনেক অভিজ্ঞ ও শক্তিশালী দল। তাদের বিপক্ষে দলের সবাই ভালো করার চেষ্টা করেছি। আরো কয়েকটি রান বেশি হতে পারতো। তবে যে রান করেছি সেটাও কম নয়।’

 

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর