,

বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী

530dfd2b43a8c-PMজাতীয় সংসদে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে অবস্থান নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলে বিদ্যুত্ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।



স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফারাজীর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমাদের আশপাশের দেশে বা অন্যান্য দেশে দেখেন, কত টাকায় বিদ্যুত্ কেনে? ব্যবহার করবেন আর দাম দেবেন না?’ প্রধানমন্ত্রী আরও বলেন, দাম বাড়ছে বললে তো চলবে না, উত্পাদন খরচ তো দিতে হবে। ব্যবহারে সাশ্রয়ী হলে দাম বাড়ালেও অসুবিধা হবে না।



সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উত্পাদন বাড়ালেই চলবে না। সঞ্চালন লাইন এবং উপকেন্দ্র তৈরি করতে হবে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে গাজী গোলাম দস্তগীর জানতে চান, ব্যাংক ঋণের সুদের হার কমানো হবে কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই ব্যাংকিং ব্যবস্থায় সুদের হারের ব্যাপ্তি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেখা গেল, কেউ ঋণ নিল শিল্পের জন্য। কিন্তু সে ঋণ নিয়ে বিদেশ ঘুরে এল বা বাড়ি তুলে ফেলল। শিল্পের জন্য ঋণ নিলে যেন শিল্পের কাজেই ব্যবহার করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি