শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক ও টেকসই পুঁজিবাজার গঠনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী


 

 
pডেস্ক রিপোর্ট : ব্যবসা করতে নয়, ব্যবসায়ীদের সহযোগিতা করতেই কাজ করছে সরকার। একটি মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীল, আধুনিক, টেকসই ও যুগোপযোগী পুঁজিবাজার স্থাপনে কাজ করছে সরকার। যুগোপযোগী আইন ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি কমিশনের জন্য আলাদা ভবন নির্মাণেও সরকারের উদ্যোগ নিয়েছে। আজ বুধবার সকারে প্রধানমন্ত্রী তার নিজ কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)  একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসইসির প্রতিনিধি দলের সদস্যদের বলেন, অর্থ পাচার ও পাচারকারীদের বিরুদ্ধে সরকারের শক্ত ভূমিকা গ্রহণ করেছে। সে কারণেই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক লেনদেনে পর্যবেক্ষণমুক্ত থাকছে। এভাবেই সরকার দেশের সুনাম ফিরিয়ে আনছে। শুধু আর্থিক খাত নয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, ক্রীড়া, আইন-শৃঙ্খলা, তথ্য প্রযুুক্তিসহ প্রতিটি খাতে উন্নয়ন নিশ্চিত করেছে সরকার।
অন্যদিকে বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল হোসেন প্রধানমন্ত্রীর কাছে পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরেন। কোনো দাবি-দাওয়া নয়, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করাই ছিল এই বৈঠকের লক্ষ্য।
 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা