,

মাছ খাওয়ার শাস্তি…

530acdd939a5c-article-2564668-1BB3007000000578-805_306x423যুক্তরাজ্যের এক নারী তাঁর পোষা একটি বেড়ালছানাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে হত্যা করেছেন। বিড়ালটি তাঁর গোল্ডফিশ খেয়েছে ভেবে এ কাজ করেন ওই নারী। প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে আদালতে শুনানি চলছে।

গতকাল রোববার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২৩ বছর বয়সী ওই নারীর নাম লুরা কানলিফ। তিনি তাঁর দোষ স্বীকার করেছেন। অহেতুক একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ ও হত্যার দায়ে আগামী মাসে তাঁর সাজা ঘোষণা করবেন আদালত।



গোল্ডফিশ খেয়ে ফেলেছে ভেবে ওই নারী চার মাস বয়সী তাঁর পোষা বেড়ালছানাটিকে মাইক্রোওভেনে ঢুকিয়ে তা চালু করে দেন। বেড়ালছানাটি কয়েক মিনিট ধরে মাইক্রোওভেনের ভেতরেই ছিল। পরে সেখান থেকে একে বের করা হয়। প্রায় ৯০ মিনিট পরে বেড়ালছানাটি মারা যায়।

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও হত্যার বিষয়টি আদালতে গড়ায়। শুনানিতে লুরা তাঁর দোষ স্বীকার করেছেন। আগামী মাসে তাঁর সাজা ঘোষণা করবেন আদালত।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি