,

শুধু মুনাফা জন্য নয় সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা করতে হবে..পুলিশ সুপার

br-sp-23-02-14দেশ খ্যাত গাড়ি বিক্রয় ও সেবাদান কারি প্রতিষ্ঠান নিটল মটরস লিমিটেড এর গ্রান্ড মেলা ও গ্রাহক সমাবেশ রবিবার সকালে বিশ্ব রোড এর রশিদ সুপার মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।দেশের অন্যতম প্রধান শিল্প উদ্দ্যোগতা নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, টাটা মটরস এর কান্ট্রি ডিরেক্টরস বিনয় নিদিখ, জেলা ট্রাক ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম। অনুষ্ঠানে প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, পণ্যের গুণগতমান ও গ্রাহক সেবা নিশ্চত করে নিটল গ্রুপ দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এই কোম্পানি টি তাদের অর্জিত মূনাফা দিয়ে দেশের মানুষের জন্য সেবা মূলক কাজও করে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক ব্যাবসায়ীদের কে ই শুধু মুনাফা জন্য নয় সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যবসা করতে হবে। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাতলুব আহমেদ তার বক্তব্যে বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্তপূর্ণ অবস্থান রয়েছে। এটি একটি আন্তদেশীয় মহা সড়কের গেট ওয়ে। আখাউড়া স্থল বন্দর ও আশুগজ্ঞ নৌবন্দর কে কাজে লাগিয়ে এ জেলার মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে। অনুষ্ঠানে কম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের